বারাসাতের দেয়াল লিখন ঘিরে বিজেপি ও তৃণমূলের তরজা , প্রতিবাদে সরব বিজেপি বারাসাতে দেয়াল লিখন কে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অভিযোগ বারাসাত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বনমালীপুর রামকৃষ্ণ পল্লী এলাকায় দীর্ঘদিন ধরে থাকা বিজেপির দেওয়াল দখল করেছে তৃণমূল। অভিযোগ আজ তৃণমূলের পক্ষ থেকে বিজেপির নাম মুছে দিয়ে তাদের দলের প্রতীক আঁকা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে এলাকার বিজেপির কর্মী সমর্থকেরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল