বুথ স্বশক্তিকরণ কর্মশালা আয়োজিত হল ঝালদাতে। বিজেপির পক্ষ থেকে বুথ স্বশক্তিকরণ কর্মশালা আয়োজিত হলো ঝালদা এদাকায় । এই কর্মশালাতে মূলত বিজেপির বাগমুন্ডি বিধানসভার ১ নম্বর মন্ডলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। তবে বিশেষভাবে শক্তি কেন্দ্রের প্রমুখ, শক্তি কেন্দ্র ইনচার্জ, বিএলও- টু, বুথ সভাপতিদের নিয়ে এই কর্মশালাটি সাফল্যমন্ডিতে হয় বুধবার সকাল ১০ টা নাগাদ। উপস্থিত ছিলেন বিজেপি নেতা সঞ্জয় সিংহ দেও, জিতেন্দ্রনাথ মাহাতো, নিবারণ চন্দ্র মাহাতো প্রমুখ।