খাতড়া-সিমলাপাল রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি দুই পিকআপ ভ্যানের সংঘর্ষে চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে খাতড়ার পাঁপড়া ব্রিজের কাছে পাওয়ার হাউসের নিকটে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাতড়া দিক থেকে একটি পিকআপ ভ্যান সিমলাপালের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা আরেকটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার ফলে দুই গাড়ির চালকই আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে পাঠান।