বিনপুর 2 ব্লকের বৈষ্ণবপুরে শুক্রবার আয়োজিত হল বিশাল কাড়া খ্যুটান পরব। শুক্রবার বৈষ্ণবপুর গ্ৰামবাসীবৃন্দের উদ্যোগে বৈষ্ণবপুর শিব মন্দির ডাহিতে আয়োজিত হয় উদাসীন কুম্ভ প্রসাদ মহারাজ স্মরণে ৩২ তম বিরাট কাড়া খ্যুটান পরব। এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই খ্যুঁটান পরব। খ্যুটান পরব দেখতে ব্যাপক ভিড় হয় মানুষের। খ্যুটানে অংশগ্রহণ করা কাড়ার মালিকদের পুরস্কৃত করা হয় বলে জানা গেছে।