ধৃতের নাম শেখ ইব্রাহিম। ভাতার থানার ওড়গ্রামের মাঠপাড়ায় তার বাড়ি। রবিবার তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম। পুলিশ জানিয়েছে, শনিবার ভোররাতে ইব্রাহিম ওই যুবতীর ঘরে ঢোকে। প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে যুবতীর মুখ চেপে ধরে এবং তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। যুবতী চিৎকার শুরু করলে অভিযুক্ত বাড়ি থেকে পালিয়ে যায়। পরে যুবতীর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।