দেওয়ানদিঘী থানার ভিটে সোনপুর গ্রামে পুকুরের জলে ডুবে মৃত্যু হল আড়াই বছরের শিশুর। মৃত শিশুটির নাম শঙ্কর বাগ, মৃত শিশুটির বাবার সম্রাট বাঘ জানান গতকাল বেলা বারোটায় সোনপুর গ্রামেরই বাড়ির পাশে গুনতি পুকুরে একটি বোতল নিয়ে জল ভরতে গিয়ে সে পুকুরের জলে পড়ে যায়। প্রায় এক দেড় ঘন্টা খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন পুকুরটিতে খোঁজ চালালে সেখান থেকেই তার দেহ উদ্ধার হয় তড়িঘড়ি তাকে কুড়মুন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।