ধৃতের নাম চিরন্তন কোনার ওরফে জিৎ। বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠ এলাকায় তার বাড়ি। বৃহস্পতিবার ভোররাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে বর্ধমান শহরের ইছলাবাদের বাসিন্দা সুনিতা মাজির সঙ্গে চিরন্তনের বিয়ে হয়। সুনিতা একটি স্বর্ণবিপণী সংস্থায় কাজ করেন। বিয়ের কিছুদিন পর থেকে শ্বশুরবাড়িতে তাঁর উপর মানসিক নির্যাতন শুরু হয়। কর্মস্থলের যাওয়ার আগে তাঁকে ঠিকমতো খেতে দেওয়া হতো না। তাঁর উপর নানাভাবে নির্যাতন চালানো হতো।