ভুল ও বিভ্রান্তিকর হেয়ারিং নোটিশ পাঠানোর প্রতিবাদে অভিনব মৌন প্রতিবাদ করলেন এক প্রাইমারি স্কুলের শিক্ষক। রামপুরহাট–২ নম্বর ব্লকের হাসুন বিধানসভার মার গ্রামের ১৭০ পাটের দর্জিপাড়ার বাসিন্দা শিক্ষক নিসার আলী নিজের গলায় হেয়ারিং নোটিশ ঝুলিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে নোটিশ বিলি করেন। শনিবার বিকেলে এই দৃশ্য ধরা পড়ে পাবলিক অ্যাপের ক্যামেরায়। নিসার আলীর বক্তব্য, ভুল নোটিশ পাঠানোর ক্ষেত্রে বিএলওদের কোনও ভূমিকা নেই। নির্বাচন কমিশনের একতরফা ও বিভ্রান্তিক