গতকাল সন্ধ্যায় পুরুলিয়ার কর্মসূচি সেরে ফেরার পথে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এলাকায় তার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকেরা। ঘটনার পরই চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে প্রায় পাঁচ ঘন্টা ধরনা অবস্থান করেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ মেদিনীপুরে। আজ রবিবার সকাল প্রায় দশটা নাগাদ মেদিনীপুর শহরের ধর্মা সংলগ্ন এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি।