দক্ষিণ চেংমারির সাহেবপাড়া এলাকায় বুনো হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হল জমিতে কেটে রাখা ধান। কৃষক বীরসাই ওরাওঁয়ের দুই বিঘা জমির ধান নষ্ট করেছে একটি বুনো হাতি। বুধবার বিকেল নাগাদ এমনটাই লক্ষ্য করা গেল। মঙ্গলবার রাতে চেংমারি বিটের জঙ্গল থেকে বের হয়ে হাতিটি সাহেবপাড়ার ধানখেতে তাণ্ডব চালায়। কৃষক বীরসাই ওরাওঁ বলেন, 'ধানগাছ কেটে শুকানোর জন্য জমিতে রেখেছিলাম। রাতে একটি বুনো হাতি এসে আমার সর্বনাশ করে দিল। দুই বিঘা জমির ধান নষ্ট করেছে হাতিটি।'