নতুন বছরের শুরু থেকেই উন্নয়নে জোর খড়গপুর পৌরসভার। জোর কদমে চলছে শহরের রাস্তা মেরামতের কাজ। কোথাও খারাপ রাস্তা মেরামত এবং কোথাও আবার নতুন ঢালাই রাস্তা। শহর জুড়ে চলছে একাধিক রাস্তার কাজ। আজ মঙ্গলবার খড়গপুর পৌরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডে ঢালাই রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। এদিন বেলা প্রায় চারটি নাগাদ এই রাস্তার কাজ পরিদর্শন করেন খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ।