সড়ক দুর্ঘটনায় আহত হল চারজন, ঘটনাটি ঘটেছে আজ রাত ১০ টা নাগাদ পানাগর বাইপাসে কলকাতা গামী রাস্তায়। জানা গেছে একটি ছোট গাড়িতে করে ১৯নম্বর জাতীয় সড়ক ধরে চারজন যাত্রী দুর্গাপুরের দিক থেকে কলকাতা যাওয়ার পথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারের ওপর চেপে যায়।গাড়িতে থাকা চারজন অল্পবিস্তর আহত হয়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হলেও। খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।