ঝাড়গ্রামে শীতের কামড়! বৃহস্পতিবার রাত্রে ঝাড়গ্রাম জেলার গড় তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে ঠান্ডায় কাঁপছে ঝাড়গ্রাম। সন্ধ্যা নামতেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, চায়ের দোকানগুলোতে জমে উঠছে আড্ডা। অনেকেই রাস্তায় বা চৌরাস্তার মোড়ে আগুন পোহাতে দেখা গেছে। ভোরের দিকে ঘাসে ও গাড়ির জানালায় পড়ছে শিশিরবিন্দু—শীতের আগমন এখন স্পষ্ট। শহর ও গ্রামে গরম জামা, চাদর, মাফলার পরে বেরোচ্ছেন মানুষজন।