পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম বিধানসভার নিজ গ্রামে অবস্থিত ধনেশ্বর বাবা শিবমন্দিরে পুজো দিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল। তিনি সোমবার আনুমানিক দুপুর ১২টা নাগাদ মন্দিরে এসে শিবের আরাধনায় অংশ নেন এবং এলাকার সার্বিক মঙ্গল ও শান্তি কামনা করেন। পুজো শেষে তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্ত ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। তাঁর এই পুজোয় অংশগ্রহণকে ঘিরে মন্দির চত্বরে এক ধর্মীয় ও ভক্তিমূলক পরিবেশের সৃষ্টি হয়।