এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে জলের ট্যাঙ্কির উপর থেকে উদ্ধার করলো দমকল কর্মীরা।মঙ্গলবার আনুমানিক বেলা ১২ টা নাগাদ ঘটনাটি ঘটে পুঞ্চা থানার অন্তর্ভুক্ত পলমি গ্রামে।জানা যায় পলমি আইসিডিএস কেন্দ্রের পাশে ইএকটি সোলার পাম্প রয়েছে,সেখানে কোনো কারনে উঠে পড়ে ওই যুবতী।বিপদ বুঝে মানবাজার মহকুমা দমকল দপ্তরকে খবর দেয় স্থানীয়রা।পৌঁছায় পুঞ্চা থানার ওসি সহ পুলিশ কর্মীরা।পরবর্তীকালে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় যুবতীকে নিচে নামানো হয়।