বামনহাট বাজারে পথ দুর্ঘটনা! আহত ব্যবসায়ী, লাইসেন্সবিহীন বাইক চালককে ঘিরে বিক্ষোভ।রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই চাঞ্চল্য ছড়াল বামনহাট বাজারে। মঙ্গলবার রাত ৯টা নাগাদ তালতলা সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় আহত হলেন স্থানীয় পরিচিত ব্যবসায়ী মলয় সরকার। স্থানীয় সূত্রে জানা যায়, দোকান থেকে নেমে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। সেই সময় চৌধুরীহাট দিক থেকে সাহেবগঞ্জ মুখী একটি মোটরবাইক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে উঠে এসে সজোরে ধাক্কা মারে