সোমবার ছিলো কালি পুজো সেই তিথি তে সমগ্ৰ দেশ জুড়ে কালি পুজোয় মেতে ওঠেন আপামর বাঙালি। সমগ্ৰ দেশের সাথে ওই কালি পুজোর তিথি তে কীর্ণাহারের পরোটা গ্ৰামের চাপা পুকুর পাড়ের কালি প্রতিমাও পুজিত হয়। সেই পুজোর পর মঙ্গলবার সন্ধ্যায় ওই কালি প্রতিমা কে বিশেষ শোভাযাত্রা সহকারে নিরঞ্জন করা হলো পরোটা গ্ৰামের একটি পুকুরে।এদিন ওই শোভাযাত্রা টি পরোটা গ্ৰাম প্রদক্ষিণ করার পর বাজার এলাকায় পরিক্রমার মধ্য দিয়ে রাত্রি ১১টা নাগাদ নিরঞ্জন করা হলো ওই প্রতিমা কে।