সামনে বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেস রাজ্য শাসনের ১৫ বছরের বিভিন্ন উন্নয়ন সাধারণ মানুষের সামনে তুলে ধরতে শুরু করেছে নতুন কর্মসূচি উন্নয়নের পাঁচালী। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে ই করিমপুর ২ নম্বর ব্লকের নারায়নপুর ২ নম্বর অঞ্চলে করিমপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার অভিযান এবং পথসভা করা হলো।