ধৃতদের নাম শেখ সৌকত ওরফে আদর, শেখ রিয়াজ ও মোল্লা জুনদিদ জহিন। বর্ধমান শহরের গোদার বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে শক্তিগড় থানা এলাকায় যান নিয়ন্ত্রণে ডিউটি করছিলেন ট্রাফিক ভলান্টিয়ার শেখ ফারিজুল। শক্তিগড় থানার তাঁতখণ্ডের মাঝেরপাড়ায় তাঁর বাড়ি। রাত সাড়ে ১১টা নাগাদ জাতীয় সড়কে বর্ধমান লেনের দিকে একটি ল্যাংচার দোকানের সামনে অভিযুক্তরা বাইক দাঁড় করায়। রাস্তার উপরে বাইক দাঁড় না করানোর জন্য তাদের বলেন ফারিজুল।