সোমবার বিকেলে চিত্রকল্প আর্ট একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কালনার পুরশ্রী প্রেক্ষাগৃহে। এদিন সংস্থার ছাত্র-ছাত্রীরা সমবেত সংগীতের মধ্যে দিয়ে এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। স্বাগত ভাষণের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়া হয়। সংস্থার বিভিন্ন ছাত্র-ছাত্রীরা নাচ-গান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে এদিন অংশ নেন তারা।