ধৃত তৃণমূল কংগ্রেস নেতার নাম হাই মল্লিক।হাই মল্লিক গুসকরা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সভাপতি।ধৃত অপর জনের নাম আহাদত সেখ।ধৃত দু'জনেই ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শনিবার গুসকরা পৌরসভা এলাকায় সন্ধ্যায় গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।অবাক করার বিষয়,স্বর্ণালঙ্কার ও নগদের পাশাপাশি চোরেরা কম্বল পর্যন্ত চুরি করে নিয়ে যায়।গুসকরা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আলুটিয়া সৎসঙ্গ মন্দির সংলগ্ন এলাকায় পোস্ট অফিসের কর্মী রাণা বিশ্বাসের বাড়িতে।