খড়গপুর দু'নম্বর ব্লকের শুরু হয়েছে পথশ্রীর রাস্তার কাজ। আর শুক্রবার খড়গপুর ২ নম্বর ব্লকের পপরআড়া-২ গ্রাম পঞ্চায়েতে শুভ উদ্বোধন হলো রাস্তার। পথশ্রী_৩ এর আওতায় খড়্গপুর-২ ব্লকের পপরআড়া-২ গ্রাম পঞ্চায়েতের চক জগন্নাথ হইতে জগন্নাথচক পর্যন্ত প্রায় ৩ কিমি রাস্তার শুভ উদ্বোধন হল আনুষ্ঠানিকভাবে। এদিন এ রাস্তার উদ্বোধন করেন পঞ্চায়েত প্রধান সনাতন বেরা।