আবারও অমানবিকতার চিত্র দেখা গেলো মানবাজার মহকুমা এলাকায়।ঝোপ থেকে উদ্ধার হলো এক সদ্যজাত শিশুর মৃত দেহ।বৃহস্পতিবার আনুমানিক বেলা ১২ টা নাগাদ পুলিশ ওই সদ্যজাত শিশুটির দেহ উদ্ধার করে।সূত্র মারফত জানা যায়,পুঞ্চা থানার অন্তর্ভুক্ত পুঞ্চা অঞ্চলের বাহাদুরপুর মোড়ের সামনে একটি ঝোপে একটি সদ্যজাতকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে ওই শিশুটিকে।