সাঁইথিয়া থানার রুদ্রনগর তালতলা এলাকায় বাড়ির সামনে রাস্তা পারাপার করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম দিপালী দাস(৫৭) সাঁইথিয়া থানার রুদ্রনগরে তার বাড়ি। গতকাল বেলা দশটা নাগাদ বাড়ির সামনে রাস্তা পারাপার করার সময় বেপরোয়া ভাবে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর জখম হয় দিপালী দাস। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়