শীতে জুবুথুবু ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম জেলার জামবনিতে পারদ পতন। জামবনি ব্লকের একাধিক এলাকায় তাপমাত্রা নামল প্রায় ১৩ ডিগ্রিতে। ডিসেম্বরে এত ঠান্ডা এর আগে কবে পড়েছে মনে করতে পারছেন না জামবনি ব্লকের মানুষ। বহুদিন পরে শীতের দাপট জামবনি তথা ঝাড়গ্রাম জেলা জুড়ে। আগামী দুদিনে আরও পারদ পতনের সম্ভাবনা। এদিন রাতে জামবনি ব্লকের চিল্কীগড়ে আগুন পোহানোর মধ্যদিয়ে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন এলাকাবাসীরা।