মারুতি ভ্যানের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক চালক সহ জখম দুই আরোহী। রবিবার সন্ধ্যেয় কাটোয়া বর্ধমান রাজ্যসড়কের জাজিগ্রাম কোল্ড স্টোরেজের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।মৃত যুবকের নাম বাদশা সেখ(২২) বাড়ি মঙ্গলকোট থানার সিনুট গ্রামে। সংজ্ঞাহীন অবস্থায় বাদশা সেখ সহ জখম ইউনুস সেখ এবং শেখ আব্দুর রহিমকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বাইকচালক বাদশা সেখকে মৃত বলে জানিয়ে দেয়।