ছট পুজো উপলক্ষে কালিয়াগঞ্জ শহরের শান্তিকলোনি এলাকায় শ্রীমতি নদীর ঘাটে ভিড় উপচে পড়ল ছট ব্রতিদের পাশাপাশি দর্শনার্থীদের। সোমবার বিকালে ছট উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশি নিরাপত্তা ছিল। পাশাপাশি কালিয়াগঞ্জ শহরের এই ছট ঘাটে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা সহ অন্যরা।