খড়গপুর শহরের বড়মা আজ নিরঞ্জন এর পথে। মায়ের নিরঞ্জন যাত্রায় বিশাল শোভাযাত্রা খড়গপুরে। নানা ধরনের বাদ্যযন্ত্র সহযোগে এবং নানা রকম পোশাকি সাজে বর্ণাঢ্য শোভাযাত্রা। যা দেখতেই প্রচুর মানুষ ভিড় জমান খড়গপুর শহরের রাজপথে।। আজ শনিবার রাত্রি প্রায় দশটা নাগাদ খড়গপুর শহরের কালীপুজো গুলির মধ্যে অন্যতম বড়মা আজ বিসর্জনের পথে।