নতুন রাস্তার উদ্বোধন হওয়াতে পঞ্চায়েত সদস্যের প্রতিনিধিকে বাজার থেকে মালা কিনে এনে পড়ালেন এলাকার মহিলারা। শনিবার দুপুরে গোয়ালপোখর ১ নং ব্লকের সাহাপুর এক নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সাহাপুর এলাকায় দুটি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করা হয়। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটির, বৃষ্টি হলেই রাস্তার মাঝে জমে যেত জল, বাড়িতে ঢুকতে হলেও কাদা নিয়ে ঢুকতে হতো আবার বেরোনোর সময়ও কাদা নিয়েই বেরোতে হতো তারই সমাধান হলো আজ। গ্রামবাসীরা এই রাস্তার দাবি নিয়