ছট পূজার প্রস্তুতি তুঙ্গে গাজোলের থানা এলাকায় রয়েছে কালিদিঘী এ কালিদীঘিতে প্রতিবছর প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছট পূজা অনুষ্ঠিত হয়। এ বছরও তার ব্যতিক্রম হবে না। ছট পূজার প্রস্তুতি চলছে জোর কদমে । গাজোল এক নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ছট পূজা উপলক্ষে কালিদিঘী ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এছাড়া ছট পূজাদের জন্য তারা নানা উদ্যোগ নিয়েছেন। যাতে ছট পূজা করতে কোন ভক্তের অসুবিধা না হয়। গাজোল কালি দিঘী ঘাটে গিয়ে দেখা যায় ছট পূজার প্রস্তুতি চলছে