প্রতি বছরের মতো এবারও কীর্ণাহার স্টেশন পল্লী হনুমান মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা থেকে আয়োজিত হয়েছিল বিশেষ পুজো অর্চনার। বিশেষ পুজোর সাথেই বিশেষ ভোগেরও আয়োজন করা হয়েছিল।। স্থানীয় সূত্রে জানা গেছে, এবছর ওই হনুমান মন্দির টির তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষেই বিশেষ পুজো ও হোম যঞ্জের আয়োজন করা হয়েছিলো। এমনকি পুজো শেষে ভক্তদের জন্য বিশেষ ভোগ ও হয়ে থাকে। ভক্তি ও নিষ্ঠার সাথে রাত্রি ৮টা ৩০নাগাদ পুজো শেষ করা হয়।