হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বক্সীনগর এলাকায় বক্সীনগর বিদ্যুৎ সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালীপুজো। টানা ২৮ বছর ধরে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর পুজোর বিশেষ আকর্ষণ থিম “অপারেশন সিঁদুর” — যেখানে আর্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে “পেহাল গাঁও আক্রমণ” ও সেনাদের বীরত্বগাঁথা। মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পুজো আয়োজক কমিটির পক্ষ থেকে জানা গেছে, এবারের মোট বাজেট প্রায় ২ লক্ষ টাকা।