ধান বোঝাই যন্ত্রচালিত ভ্যানের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে।আহত ভ্যান চালক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ হাড়োয়া ব্লকের কুলটি এলাকায়।আহত ভ্যান চালকের দাবি,ধান নিয়ে তিনি ঘুষিঘাটা এলাকায় ন্যায্য মূল্যে সরকারি ধান ক্রয় কেন্দ্রে যাচ্ছিলেন ধান বিক্রি করতে।আচমকা ভ্যানের এক্সেল ভেঙে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ভ্যান নিয়ে নয়নজলিতে উল্টে পড়েন। দূর্ঘটনায় ধান ও ভ্যানের ক্ষতির পাশাপাশি তার শরীরে আঘাত লাগে।