আজ অর্থাৎ শনিবার বেলা ১১ টা থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত ভাঙ্গড় বিধানসভার কাশিপুর এলাকার রক্তদান শিবিরে এলাকার মানুষ দলে দলে তাদের অমূল্য রক্ত দান করলো।উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ভাঙ্গড় ডিভিশনের সমস্ত থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ। এবং এলাকার সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুশৃংখল পরিবেশের মধ্যে এদিনের এই অনুষ্ঠানটি পরিচালিত হয়।