রবিবার আড়শা রেঞ্জের অন্তর্গত সিরকাবাদ -অযোধ্যা পাহাড় রাস্তার উপর এস টার্নিং (বাঁকে) আড়শা বন দফতরের উদ্যোগে বন দপ্তর কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় পরিচ্ছন্নতা অভিযান । রাস্তার ধারে জমে থাকা প্লাস্টিক বর্জ্য তুলে ফেলা হয়।আড়শা বন দপ্তরের একাধিকারী বলেন," পথচলতি এ রাস্তা দিয়ে যাওয়া আসা পর্যটক ও সাধারণ মানুষকে প্লাস্টিক ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়।