কালিগঞ্জের বিভিন্ন এলাকায় সিপিআইএমের পক্ষ থেকে এবং ছাত্র সংগঠন SFI ও যুব সংগঠন DYFI -এর পক্ষ থেকে SIR সহায়তা কেন্দ্র করা হল। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত এই সহায়তা কেন্দ্র চালানো হয়, কালিগঞ্জের হাজরাপোতা,মিরা দক্ষিণ পাড়া, জানকিনগর, বড় চাঁদঘরে এই শিবির করা হয়। এই সহায়তা কেন্দ্র থেকে সাধারণ ভোটারদের ভীতি দূর করা হয় এবং ফরম ফিলাপ করে দেওয়া হয়। বিভিন্ন জায়গাতে উপস্থিত ছিলেন সিপিএমের পলাশী এরিয়া কমিটির নেতৃত্ব এবং ছাত্র ও যুব সংগঠনের নেতৃত্বরা।