পাঁশকুড়া: লোকসভা নির্বাচনকে সামনে রেখে পাঁশকুড়াতে অল পার্টি মিটিং করলেন BDO
সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে পাঁশকুড়া ব্লকের কনফারেন্স হলে অল পার্টি বৈঠক করলেন BDO। জানা গিয়েছে, এই বৈঠক থেকে বেশ কিছু বার্তা দেন ব্লক আধিকারিকরা। নির্বাচনী প্রচার বা রাজনৈতিক কর্মসূচি করার জন্য সুবিধা পোর্টালে কীভাবে আবেদন করতে হবে তা দেখানো ও একাধিক নির্দেশও দেওয়া হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন BDO, জয়েন্ট BDO, থানার IC সহ একাধিক আধিকারিক।