নবদ্বীপ: নবদ্বীপ স্টেশন রোডে পুনরায় শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি হওয়ায় ভানু সাহাকে সম্বর্ধনা জানাল একাধিক সংগঠনের সদস্যরা
Nabadwip, Nadia | Nov 27, 2025 বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ স্টেশন রোডে শহর তৃণমূল শ্রমিক সংগঠনের মুখ্য কার্যালয়ে তৃতীয়বারের জন্য শহর শ্রমিক সংগঠনের সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ায় নবদ্বীপ ধাম স্টেশন টোটো ইউনিয়নের বিভিন্ন শাখা,রেল হকার ইউনিয়ন,স্ট্রিট হকার ও মৎস্যজীবি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক ও উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানান ভানু সাহাকে,ভানু সাহা বলেন,আমি দলের শীর্ষ নেতৃত্বের কাছে কৃতজ্ঞ,আমাকে তৃতীয়বারের জন্য এই পদে মনোনীত করায় দায়িত্ব আরও বেড়ে গেল।