ইন্দাস: গোবিন্দপুর এলাকায় অনুষ্ঠিত হল শেখ ভাইদের রাত গাজন উৎসব
Indus, Bankura | Apr 13, 2024 ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের গোবিন্দপুর এলাকায় অনুষ্ঠিত হল শেখ ভাইদের রাত গাজন উৎসব, গাজন উৎসবকে কেন্দ্র করে আশেপাশে এলাকার সাধারণ মানুষেরা উপস্থিত হন ওই এলাকায়। প্রায় একশো দশ জন ভক্ত এদিন শিবের ব্রত পালন করেন। মুসলিম সম্প্রদায়ের মানুষের হাত ধরে সূচনা হয় এই গাজন উৎসবের।