দু'নম্বর আমবেড়িয়া এলাকায় আগুনে ভস্মীভূত বাড়ি, শুক্রবার বিকেল চারটে নাগাদ পরিদর্শনে আসলেন পুলিশ ও জন প্রতিনিধিরা হিঙ্গলগঞ্জের দুই নম্বর আমবেড়িয়া এলাকার বাসিন্দা শেখর বাউলীয়ার বাড়িতে শুক্রবার দুপুরে হঠাৎ আগুন লেগে যায়। বাঁশ, বিচুলি সহ নানান দাহ্য জিনিসপত্র দিয়ে বাড়ি তৈরি করার ফলে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুরো বাড়ি পুড়ে ভস্মিভূত হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এলাকার বাসিন্দাদের সাহায্য নিয়ে আগুন নিয়ন্