বান্দোয়ান ব্লকের একাধিক জায়গায় অনুষ্ঠিত হলো তৃনমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী কর্মসূচি। শনিবার বিকেল চারটা থেকে বান্দোয়ান এলাকার কুচিয়া অঞ্চলের পঁচাপানি, মৃগিচামি,কাড়রু বুথে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বান্দোয়ান ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তুলি চক্রবর্তী সহ অন্যান্য মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা।