ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষের বদলি, নতুন দায়িত্ব দক্ষিণ দিনাজপুরের ডিএম অ্যান্ড ডি.সি. পদে! জানা গেছে,আসন্ন বিধানসভা নির্বাচনের আগে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরুর আগেই সোমবার দুপুরে বড়সড় প্রশাসনিক রদবদল ঘোষণা করল নবান্ন। সোমবার এক নির্দেশিকায় রাজ্যের দশটি জেলার জেলাশাসককে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী SIR শুরু হওয়ার পর জেলাশাসকদের বদলি করা যায় না, তাই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।