বাবার প্রতি ছিল চরম ভালোবাসা৷ আড়াই মাস আগে ক্যানসারে মৃত্যু হয় বাবার৷ আর সেই শোক ভুলতে পারেনি ছেলে৷ শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে মঙ্গলকোটের বাউরো গ্রামের যুবক সার্থক মন্ডল। আর বাড়ির ছেলে অন্যত্র হারিয়ে যাওয়ার ভয়ে সার্থকের দু’পায়ে মোটা লোহার শিকল বাঁধতে বাধ্য হয়েছেন তার মা৷ ফলে লাফিয়ে লাফিয়ে এখন চলাফেরা করতে হচ্ছে সার্থককে৷ মঙ্গলবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ এই অমানবিক দৃশ্য দেখা যায়। আর লোহার শিকল বাঁধা যুবককে দেখে হতবাক পথচলতি মানুষেরা।