আগামী ১৬ই জানুয়ারি মেদিনীপুরে জনসভা করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। মেদিনীপুরে বিশাল জনসভা করার কথা রয়েছে অভিষেক ব্যানার্জীর।। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। এই জনসভার প্রচার শুরু করেছে তৃণমূল। আগামী জনসভা সফল করার উদ্দেশ্যে আজ রবিবার খড়্গপুর ১ নম্বর ব্লকের বরকলা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হলো মহা মিছিলের।