রামপুরহাট 2 নম্বর ব্লকের তারাপীঠের নিমা পাখুড়িয়া মূনধনীর মাঠে, বুধবার থেকে শুরু হওয়া মানিক পিরতলার উদ্যোগে আয়োজিত বিরাট মেলায় আজ বৃহস্পতিবার দেখা গেল এক অনন্য সম্প্রীতির ছবি। মেলার মাঠে পাশাপাশি বসে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষকে খিচুড়ি ভোজন করতে দেখা যায়— যা গ্রামবাংলার মিলনমেলার এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্থানীয়দের মতে, উৎসবের আনন্দে ধর্ম-বর্ণের ভেদাভেদ এখানে গৌণ; প্রধান হলো মানুষের মানবিকতা। এখানকার খাদিম সাহেব জানান— পীর বাবা অত্যন্ত জাগ্