তেলেঙ্গানার একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের পারিলা কাশীকুড়ি গ্রামের যুবক শুভদীপ সরকারের (২৪)। পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার কাজের সময় আচমকা বিস্ফোরণ ঘটে ওই কারখানায়। সেখানেই কর্মরত ছিলেন শুভদীপ। শনিবার মধ্যরাতে তাঁর দেহ গ্রামের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকস্তব্ধ গোটা গ্রাম। রবিবার রাত ৮টা নাগাদ পরিবার সূত্রে জানা যায়, বছর পাঁচেক আগে রুজির তাগিদে তেলেঙ্গানায় পাড়ি দেন