ধৃতের নাম হাসমাদিন ওরফে হাসাম দিন। বাড়ির রাজস্থানের ফালোডি থানার মালার রোড এলাকায়। ধৃতকে সোমবার পেশ করা হয় বর্ধমান আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর বর্ধমান শহরের বড় নীলপুর কানাইনাটশাল এলাকায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙ্গে ২১ লক্ষ ৬১ হাজার ৮০০ টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা।রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমের নিরাপত্তার দায়িত্ব থাকা সংস্থার এক কর্মীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে বর্ধমান থানার পুলিশ ঘটনার তদন্তে নামে।