কুরআন নিয়ে কুরুচিকর মন্তব্য: অসীম অধিকারীর বিরুদ্ধে হরিহরপাড়া থানায় এফআইআর হরিহরপাড়া মীমপাটির পক্ষ থেকে বিজেপির বিধায়ক অসীম অধিকারীর বিরুদ্ধে বুধবার বিকেলে হরিহরপাড়া থানায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, তিনি পবিত্র কুরআন সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। ওই মন্তব্যের জেরে বুধবার থানায় লিখিত অভিযোগ জমা দেন মীমপাটির সদস্যরা। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।