কলকাতায় I PAC - এর দপ্তরে E.D. হানার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রামপুরহাট শহরে তৃণমূল কংগ্রেসের ডাকে ধিক্কার ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার বিকেলে রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু হয় মিছিল, গোটা রামপুরহাট শহর পরিক্রমা করে এই মিছিলটি।