২০২৬ এর নির্বাচনের আগে এসআইআর দ্বারা মানুষ কিভাবে হয়রান হচ্ছেন, কত মানুষ মারা গিয়েছেন, সেই সমস্ত তথ্য তুলে ধরে প্রতিবাদী সভার আয়োজন বিজেপির বিরুদ্ধে তৃণমূলের। মেদিনীপুর শহরের কুড়ি নম্বর ওয়ার্ডে সেই প্রতিবাদী সভার আয়োজন হয় শুক্রবার সন্ধ্যায়। বিজেপির বিরুদ্ধে জনামত সংগ্রহের চেষ্টা চলে সভা থেকে।